জেলার আপডেট ✍ Final Exposer

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির

সৌভিক সিকদার, আউসগ্রাম, পূর্ব বর্ধমান -: 

       আউসগ্রাম-২ নং ব্লকের অমরপুর অঞ্চল তৃণমূলের পরিচালনায় এবং স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডারের অনুপ্রেরণায় অমরপুরে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং ক্যামরীর ব্লাড ব্যাংক শাখার উদ্যোগে শিবির থেকে মোট ১০২ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। রক্তদাতাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ছিলেন। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট দুই ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। পরিবেশ দূষণ রোধ করার লক্ষ্যে উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। 

        রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে    উপস্থিত ছিলেন আউশগ্রাম বিধানসভার বিধায়ক  অভেদানন্দ থান্দার, অমরপুর অঞ্চল সভাপতি গোলাম মোল্লা, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার আলী ও প্রাক্তন কার্যকারী সভাপতি অরূপ মিদ্দা, শ্রমিক নেতা ইন্দ্রজিৎ কুমার সহ এলাকার অনেক বিশিষ্ট ব্যক্তি ও তৃণমূল কর্মীরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার