আসানসোল ✍ Final Exposer

ফাইলেরিয়া মুক্ত আসানসোল গড়ে তুলতে নড়েচড়ে বসল জেলা স্বাস্থ্য দফতর

কৌশিক মুখার্জী: আসানসোল:-

ফাইলেরিয়া মুক্ত রাজ্য গড়ে তোলার জন্য ইতিমধ্যেই বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আসানসোলের কুলটি ও বারাবনিতে ফাইলেরিয়ার প্রকোপ ব্যাপক প্রভাব দেখা যাওয়ায় নড়েচড়ে বসল জেলা স্বাস্থ্য দফতর। আসানসোল মহকুমার কুলটি এবং বারাবনিতে সবচেয়ে বেশি ফাইলেরিয়া রোগী রয়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। আর সেই কারণে এবার কুলটি ও বারাবনিতে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হল জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। কুলটিতে একটি স্কুলে এই সচেতনতা মূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি জানান আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান বারাবনিতেও করা হবে। এই সচেতনতা মূলক অনুষ্ঠানগুলি করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষজনের মধ্যে সচেতনতা বাড়ানো। মানুষজন যদি ফাইলেরিয়া প্রতিরোধী ওষুধ খায় এবং বিশেষ কিছু নিয়ম কানুন মেনে চলে তাহলে ফাইলেরিয়া নিরাময় যোগ্য।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার