আসানসোল ✍ Final Exposer

চিনাকুড়িতে দাড়িয়ে থাকা টোটোতে গভীর রাত্রে আগুন লাগিয়ে দেওয়া অভিযোগ, তদন্তে পুলিশ


কাজল মিত্র, কুলটি:- দাঁড়িয়ে থাকা টোটোতে আগুন লাগানোর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত চিনাকুড়ি 2 নম্বর এলাকায়। টোটো মালিক মনীষ প্রসাদ ননিয়ার অভিযোগ বুধবার ভোররাতে কে বা কারা তার টোটোতে আগুন লাগিয়ে দেয়।মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ দাউ করে জ্বলতে থাকে।খবর দেওয়া হয় নিয়ামতপুর ফাঁড়ি পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।এই ঘটনায় টোটোর অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।কে বা কারা এই আগুন লাগালো তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। আজ দুপুর ১টায় নিয়ামতপুর ফাঁড়িতে অভিযোগ করতে আসেন টোটোর মালিক মনীষ প্রসাদ ননিয়া।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার