জেলার আপডেট ✍ Final Exposer

শীতলচকে অভিনব কর্মশালা

শীতলচকে অভিনব কর্মশালা

সুলেখা চক্রবর্তী, হাওড়া:- সাম্প্রতিক সময়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র ছাত্রীরা ও অভিভাবকদের মতো ভবিষ্যত নিয়ে সন্দিহান অভিমত বিশিষ্ট মহলের। ভবিষ্যতে তাদের জীবনে অর্থনৈতিক কাঠামো কি হবে লেখাপড়ার মাঝেও এই চিন্তা তাদের কুরে কুরে খায় বলে বিশিষ্টদের কাছ থেকে জানা গিয়েছে।ফল -একাকীত্ব এবং হতাশা।শেষ উপকরন হিসাবে মোবাইলকেই সম্বল করে তুলছে তারা।অনেকে আবার বুকের স্বপ্নকে বুকেই মেরে  মাঝপথে লেখাপড়া ছেড়ে দিয়ে ভাগ্যান্বেষণে বেরিয়ে পড়ছে ভিন রাজ্যে।তকমা জুটছে পরিযায়ী শ্রমিকের।এই পরিস্থিতি থেকে নতুন প্রজন্মের কাছে সঠিক দিশা তুলে ধরতে এবং তাদের মানসিক স্বাস্থ্য উন্নতি করতে বৃহস্পতিবার এক  অভিনব কর্মশালা অনুষ্ঠিত হলো হাওড়ার আমতা থানার শীতলচকে।

জয়পুর কলেজ অফ এডুকেশনের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিন বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সোমা বন্দোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে স্বীকার করেন ভবিষ্যত শিক্ষকদের  -মানসিক স্বাস্থ্য ও ভালো নেই ।আর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন প্রতিষ্ঠানের সভাপতি স্নেহেন্দু কাইতি সকলকে ধন্যবাদ জানান।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার