আসানসোল ✍ Final Exposer

দুর্গাপুরে " উন্নয়নের পাঁচালী " র উদ্বোধনে মন্ত্রী

সন্তোষ মন্ডল,দুর্গাপুর:- দুর্গাপুরে " উন্নয়নের পাঁচালী " র সূচনা করলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। দুর্গাপুরের ১,২,৩ ও কাঁকসা ব্লকে " উন্নয়নের পাঁচালী" র ট্যাবলো ঘুরবে। 

বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের ইস্পাত নগরীতে মন্ত্রীর নিজের বাসভবনের সামনে এক অনুষ্ঠানে এই ট্যাবলোগুলির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, ব্লক সভাপতি ও তৃণমূলের কর্মী ও সমর্থকরা।

এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজ্যে তৃণমূল যেদিন থেকে সরকার গঠন করেছে সেদিন থেকে যে যে প্রকল্প চালু করেছে সেই সব প্রকল্প নিয়ে পাঁচালী গান হয়েছে। সেই গান ট্যাবলোর মাধ্যমে এখন ঘুরছে রাজ্যের পাড়ায় পাড়ায়। দুর্গাপুরেও ঘুরবে এই ট্যাবলো। এদিন তারই সূচনা করা হল।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার