আসানসোল ✍ Final Exposer

নিয়ামতপুরে ১৩তম তাইকোন্ডু ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ এবং ৩ তম ন্যাশনাল কেরাটে চ্যাম্পিয়নশীপের শুভ সূচনা

কাজল মিত্র, কুলটি:- আসানসোলের কুলটি এলাকার নিয়ামতপুর স্থিত জলধি কুমারী গার্লস হাই স্কুলে একদিন স্বর্গীয় প্রবীর কুমার ব্যানার্জী,স্বর্গীয় কানাই চন্দ্র ঘাঁটি, স্বর্গীয় রাজ কুমার ডোকানিয়ার স্মৃতির উদ্দেশে ১৩তম তাইকোন্ডু ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ এবং ৩ তম ন্যাশনাল কেরাটে চ্যাম্পিয়নশীপের শুভ সূচনা করা হলো আজ সকাল ১১টায় যেখানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী তথা ব্যবসায়ী তারু ঘাঁটি, সুশীল ডোকানিয়া সঙ্গে বিভিন্ন জেলা থেকে আগত কোচ এবং মাস্টারগণ।

ব্ল্যাক ব্যাল্ট অ্যাকশন মার্শালআর্ট একাডেমির সেক্রেটারি ও ফাউন্ডার সুশান্ত ব্যানার্জী জানান এই প্রতিযোগিতায় মনিপুর,আসাম উড়িশা,ঝাড়খন্ড,বিহার সহ ৭ রাজ্য থেকে প্রায় ৩৫০ খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার