জেলার আপডেট ✍ Final Exposer

ছ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ রাস্তা নির্মাণ কাজের মিস্ত্রির বিরুদ্ধে

সংবাদদাতা: হাওড়া:- ছ বছরের শিশু কন্যাকে মাঠে ফাঁকা পেয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল সরকারি রাস্তা নির্মাণ কাজের মিস্ত্রির বিরুদ্ধে। জানা গেছে হাওড়া ডোমজুড় এর মাকরদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের , রাঘবপুর গ্রামে রাস্তার কাজের জন্য ওই এলাকার একটি স্কুলের মধ্যে ছিল রাস্তা নির্মান কর্মীরা। গতকাল বিকেলবেলা ছয় বছরের একটি শিশু কন্যা ওই স্কুলের কাছেই মাঠে খেলছিল সন্ধেবেলা সাড়ে পাঁচটা নাগাদ যখন অন্ধকার নেমে আসে সেই সুযোগে একা পেয়ে, এক রাস্তা নির্মাণ কাজে মিস্ত্রি ওই মেয়েটিকে ধরে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে এমনটি অভিযোগ ওঠে এরপরে গ্রামের লোকেরা স্কুলে গেলে দেখা যায়অভিযুক্ত ব্যক্তির চম্পট দেয়। তবে ঘটনাস্থলে নির্মাণ কাজের কন্টাকটার আসলে তাকে নাম এবং পরিচয় জানতে চাইলে তিনি বলতে অস্বীকার করেন  উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরে ঘটনাস্থলে ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী ও রাফ যান এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তবে পুরো বিষয় তদন্ত শুরু করেন এবং  ওই নাবালিকা কন্যাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে তবে অভিযুক্ত এখনো পলাতক এবং বাকি কর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন ডোমজুড় থানার পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার