আসানসোল ✍ Final Exposer

বাইক ও ছোট চার চাকা গাড়ির মুখো মুখি সংঘর্ষ, আহত স্বামী ও স্ত্রী

কাজল মিত্র: সালানপুর:-  শনিবার  দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে সালানপুর থানার বিহার রোডের নাকা চেকপোস্ট  সংলগ্ন এলাকায়।আহত দুই জনের নাম গ্যাব্রিয়েল পাপ্পু কর্মকার ,এবং মেরী মোশি কর্মকার তারা দুজনে স্বামী ও স্ত্রী মেহিজাম এর বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার  দুই স্বামী ও স্ত্রী দুজনে জেমারী ডাঙ্গাল পাড়ায় একটি চর্চার অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন তখন বিহার রোডের রূপনারায়ানপুর নাকা চেকপোস্ট এর কাছে আসতেই হঠাৎ একটি টাটা নেক্সন চার চাকা যার নম্বর

 JH 10CU 1543 এর গাড়িটি মেহিজাম এর দিক থেকে দ্রুত গতিতে বেপরোয়াভাবে আসছিল এবং বাইক আরোহীর গাড়ীতে ধাক্কা মারে যার ফলে বাইকে থাকা দুজনেই রাস্তার ধারে ছিটকে পড়ে এবং দুজনেরই গুরুতর চোট লাগে ।একজনের মাথায়  ও একজনের দুটি পায়ে ছোট লাগে ।ঘটনার পর স্থানীয় মানুষ ও পুলিশ প্রশাসনের সহায়তায় দুজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে তাদের সেখান থেকে চিকিৎসক স্থানান্তরিত করে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে পাঠান ।জানাযায় যে দুজনেই আশঙ্কা জনক অবস্থায় রয়েছে ।তবে ঘটনার পর চারচাকা গাড়ির চালক পালিয়ে গেলেও রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ গাড়িটি আটক করেছে ।এবং পরিবারের লোকজন ওই গাড়ি সহ চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

তাদের মূলত দাবি তাদের ক্ষতিপূরণ দিতেহবে ।কারন যাদের এই ঘটনা ঘটেছে তাদের পারিবারিক অবস্থা অত্যন্তই খারাপ ।তাই পরিবারে তরফে জানানো হয়েছে যে ক্ষতিপূরণ যতক্ষণ না পাচ্ছেন তারা যেন গাড়িটি না ছাড়েন। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার