জেলার আপডেট ✍ Final Exposer

জাতীয় সড়কে ট্যাংকারের পিছনে ছোট গাড়ির ধাক্কা,মৃত ৩,আহত ১

সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-

বৃহস্পতিবার বছরের প্রথম দিনেই মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হলো ৩জনের।মৃত্যু হয় বাবা, মা ও ছেলের। ছেলে মুম্বইয়ে কাজ করেন।তাই তাঁকে ফ্লাইটে তুলে দেওয়ার জন্য দুর্গাপুর থেকে ছোট চার চাকা গাড়িতে করে কলকাতা যাচ্ছিল ওই পরিবারটি। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে ১৯ নম্বর জাতীয় সড়কে জোতরাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চার চাকা গাড়িটি সামনে থাকা একটি তেলের ট্যাঙ্কারে ধাক্কা মারে। এর পরেই ট্যাঙ্কারের পিছনে থাকা লোহার একটি অংশে গাড়িটি আটকে যায়। সেই অবস্থাতেই বেশ কিছুটা রাস্তা ছোট গাড়িটিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ট্যাঙ্কারটি।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

মৃতরা হলেন শেখ মহম্মদ মুর্শেদ (৫৫), রেজিনা খাতুন (৫১), শেখ শাহনেওয়াজ (২৭)। তারা দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির চালকও।তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার