আসানসোল ✍ Final Exposer

সড়ক দুর্ঘটনায় শ্রমিক মৃত্যু !! ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ !! ভাঙচুর কারখানায়

রাকেশ লাহা, জামুড়িয়া, পশ্চিম বর্ধমান :-

শুক্রবার সন্ধ্যায় জামুরিয়ার এক বেসরকারি কারখানা থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে ইকরার রাজারামডাঙ্গা সংলগ্ন এলাকায়  সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম পার্থ সারথী চট্টোপাধ্যায়, সার্থকপুর এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জামুরিয়ার এক বেসরকারি কারখানায় কাজ সেরে মোটর বাইকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পার্থ সারথী। কিন্তু তারপরই ঘটে বিপত্তি। পার্থ তার মোটর বাইক নিয়ে ইকরার রাজা রামডাঙ্গা মোড় সংলগ্ন এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে পিছন দিক থেকে আসা এক ডাম্পার গাড়ি তার মোটরবাইকে সজরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থসারথী।

 বিষয়টি জানাজানি হতেই বিপুল সংখ্যক জনতা ঘটনাস্থলে জমায়েত করে একযোগে রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়েন। এছাড়াও মৃত পার্থসারথী চট্টোপাধ্যায়ের এলাকার মানুষও ঘটনাস্থলে উপস্থিত হয়ে  বিক্ষোভ দেখান। ঘাতক গাড়িটিকেও আটকে রাখেন বিক্ষোভকারীরা। এদিনের ঘটনায় বিক্ষুদ্ধ জনতা দুর্ঘটনস্থলের নিকটেই অবস্থিত অন্য এক বেসরকারি কারখানার অফিস চত্বর ভাঙচুর চালায় । 

উত্তেজনাময় ঘটনার পরিস্থিতির খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। 

বিক্ষোভকারীদের দাবি , মৃত শ্রমিকের ক্ষতিপূরণ এবং মৃতের স্ত্রীর চাকরির ব্যবস্থা করতে হবে কারখানা কর্তৃপক্ষকে। ঘটনাই এলাকায় ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা, পুরো ঘটনার কড়া নজরদারিতে জামুরিয়া থানার পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার