জেলার আপডেট ✍ Final Exposer

আদিবাসীদের শীতবস্ত্র উপহার দিল স্বেচ্ছাসেবী সংস্থা

আদিবাসীদের শীতবস্ত্র উপহার দিল স্বেচ্ছাসেবী সংস্থা

সৌভিক সিকদার, পূর্ব বর্ধমান -: 

        'উৎসর্গ রিলিফ ফাউন্ডেশন' - বর্ধমান শহরের এক উল্লেখযোগ্য স্বেচ্ছাসেবী সংস্থা।  শহরের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির আয়োজন করার জন্য পরিচিত হলেও সারা বছর ধরে সংস্থাটি নানান সামাজিক কর্মের সঙ্গেও নিজেদের যুক্ত রাখে।

       রাজ্যজুড়ে প্রবল ঠাণ্ডা রীতিমত তাণ্ডব চালাচ্ছে। ওদের কাছে খবর আসে বর্ধমান শহর থেকে দূরে আদিবাসী গ্রামের বেশ কিছু সহায় সম্বলহীন মানুষ কার্যত খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন। সংস্থার পক্ষ থেকে ওদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিন শতাধিক মানুষের হাতে উপহার হিসাবে  কম্বল ও ব্লাঙ্কেট তুলে দেওয়া হয়। জানা যাচ্ছে খুব শীঘ্রই তারা পুরুলিয়ার দুটি শবর অধ্যুষিত গ্রামের মানুষদের হাতে উপহার হিসাবে শীতবস্ত্র তুলে দিতে যাবেন। প্রচণ্ড ঠাণ্ডার সময় এগুলি উপহার হিসাবে পেয়ে মানুষগুলি খুব খুশি।

        তখন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমাপ্তি, অর্পণ, মিঠু, রীনা, রোজিনা, সৌমিলি সহ আরও অনেকেই।

        যারা এই মহতী কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংস্থার সম্পাদক দিব্যেন্দু দাশ বলেন, প্রচণ্ড ঠাণ্ডার সময় ওদের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে আমরা আনন্দিত।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার