আসানসোল ✍ Final Exposer

বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় যাত্রীবোঝাই বাস দুর্ঘটনা , খালাসী সহ আহত ৫

কাজল মিত্র, জামুড়িয়া:- বালি বোঝাই একটি ডাম্পার গাড়ির ধাক্কায় যাত্রীবোঝাই একটি বাস দুর্ঘটনার কবলে পড়ল। এই ঘটনায় বাসের খালাসীসহ মোট পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার বাহাদুরপুর পেট্রোল পাম্পের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুতগতিতে আসা বালি বোঝাই ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসের পিছন দিকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বাসে থাকা যাত্রীরা আহত হয়। 

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় জামুড়িয়ার বাহাদুরপুর হাসপাতালে। 

খবর পেয়ে ঘটনাস্থলে  পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ। পুলিশ ঘাতক বালি বোঝাই ডাম্পার গাড়িটিকে আটক করে। ডাম্পার চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার