আসানসোল ✍ Final Exposer

কুলটি বোরো কার্যালয়ে অবস্থান বিক্ষোভ আশা কর্মীদের

কাজল মিত্র, কুলটি:- বিগত ২৩শে ডিসেম্বর থেকে আসানসোল পৌর নিগমের অধীন আশা কর্মীরা তাদের বিভিন্ন দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতের ডাক দিয়েছেন তাদের কর্মবিরতি নতুন বছরেও অব্যাহত আছে আজ আশা কর্মীদের পক্ষ থেকে আসানসোল পৌর নিগমের কুলটি বোরো কার্যালয়ে মুখ্য গেটে বসে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে আজ দুপুর ১২টা থেকে।যেখানে এই অঞ্চলের বহু আশা কর্মীরা অবস্থিত ছিলেন তারা তাদের দাবি সমর্থনে শ্লোগান দেন এবং অবস্থান বিক্ষোভ করেন।যতক্ষণ না তাদের দাবি গুলি প্রশাসন স্বীকার করছে তাদের আন্দোলন বা কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান আশা কর্মীরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার