আসানসোল ✍ Final Exposer

বাদনা পরবে সালানপুর ব্লকে বস্ত্র বিতরণ করলেন বিধান উপাধ্যায়

কাজল মিত্র: সালানপুর:- সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আদিবাসী সম্প্রদায়ের বাদনা উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার দিন।এদিন প্রথমে আল্লাডি এমএসকে স্কুলের ময়দান প্রাঙ্গণে সালানপুর,দেন্দুয়া,আল্লাডি ও বাসুদেবপুর জেমারী পঞ্চায়েতের আদিবাসী মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলেদেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।তারপর তিনি মালবহাল ফুটবল ময়দানে রূপনারায়ানপুর ও আছাড়া পঞ্চায়েতের আদিবাসী মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলেদেন।তিনি জানান আগে বছরের থেকে দ্বিগুণ মানে মোট 6হাজার নতুন শাড়ি বিতরণ করা হলো।লক্ষ্য একটাই বাদনা উৎসবে যেনো মহিলারা নতুন বস্ত্র পরতে পারে।তাছাড়া এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং,ব্লকের এসসি এসটি সেলের সভাপতি জয়েস হাঁসদা সহ আরো অনেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার