আসানসোল ✍ Final Exposer

হেয়ারিং-এর নামে হয়রানির অভিযোগ, তৃণমূল–বিজেপি সেটিংয়ের তত্ত্ব তুলে সিপিআইএমের এসডিও দপ্তর চলো অভিযান আসানসোলে

কাজল মিত্র: আসানসোল:- হেয়ারিং-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে গোপন সমঝোতা রয়েছে—এই অভিযোগকে সামনে রেখে বৃহস্পতিবার আসানসোলে মহকুমা শাসকের দপ্তর চলো অভিযানে নামল সিপিআইএম।

এদিন আসানসোল জেলা গ্রন্থাগারের কাছ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় সিপিআইএম নেতা পার্থ মুখার্জীকে। মিছিলে আসানসোল উত্তর ও আসানসোল দক্ষিণ বিধানসভার বহু সিপিআইএম কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সিপিআইএমের অভিযোগ, এসআইআর সংক্রান্ত হেয়ারিং-এর নামে সাধারণ মানুষকে অহেতুক ডেকে এনে হয়রানি করা হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদ জানাতেই মহকুমা শাসকের দপ্তরে গিয়ে দাবি জানানো ছিল তাঁদের উদ্দেশ্য।

এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা পার্থ মুখার্জী বলেন, “আমরা ভেবেছিলাম এসডিও অফিসে গিয়ে এসডিও সাহেবের সঙ্গে দেখা করে আমাদের দাবি তুলে ধরব। কিন্তু পুলিশ দায়িত্ব নিয়ে গেট বন্ধ করে রেখেছে। তাই বাধ্য হয়ে রাস্তাতেই আমাদের সভা করতে হচ্ছে।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুক্ষণের জন্য রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার