আসানসোল ✍ Final Exposer

এসআইআরের বিরুদ্ধে বিশাল মিছিল ও পথ সভা

এসআইআরের বিরুদ্ধে বিশাল মিছিল ও পথ সভা

কাজল মিত্র: সালানপুর:- জাতীয় ভোটার দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর নির্দেশে আজ রাজ্যব্যাপী বাংলার ভোটাধিকার রক্ষায় প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সেই নির্দেশ মত সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রূপনারায়নপুর ডাবরমোর আজ একটি সভার আয়োজন করা হয়। এদিন এই সভায় সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাম্মদ আরমান, সহ-সভাপতি ভোলা সিং,পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী অপর্না রায়, মনোজ তেওয়ারি,সুভাষ মহাজন , সহ ব্লকের  শতাধিক মহিলা ও নেতাকর্মী  অনুষ্ঠানে অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশ চলাকালীন শ্রমিকরা কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দেয়। তৃণমূল নেতাদের অভিযোগ, এসআইআর-এর নামে তালিকা থেকে বৈধ ভোটারদের, বিশেষ করে বাংলার আদিবাসীদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে।

এদিন সভার পূর্বে  রূপনারায়নপুর দলীয় কার্যালয় হইতে একটি মিছিল বের করা হয় মিছিলটি রূপনারায়ণপুর ডাবর মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এস আই আর এর আতঙ্কে মৃত ব্যক্তিদের স্মরণ করে শহীদবেদী করা হয়।সেই শহীদ বেদীতে সকলে মাল্য দান করেন।

এদিন মহম্মদ আরমান জানান, "আজ জাতীয় ভোটার দিবস, কিন্তু গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মানুষকে এস আই আর এর নামে  যেভাবে হেনস্থা করছে, তা ইতিহাসে কখনও দেখা যায়নি।তিনি বলেন, বিজেপি যখন বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গে তারা রাজনৈতিকভাবে সফল হতে পারবে না, তখন তারা জাতীয় নির্বাচন কমিশনকে নিয়োগ করে এস আই আর প্রক্রিয়ার নাম করে এখানকার মানুষকে কাগজে ফাঁদে ফেলে নির্বাচনে জিততে চায়।তবে তিনি বলেন,তিনি এই মঞ্চ থেকে বিজেপি নেতৃত্বকে বলতে চান যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে পরাজিত করা সম্ভব হবে না। তাই ভোটাধিকার রক্ষা করতে এবং বিজেপির ষড়যন্ত্র ব্যর্থ করতে আসন্ন বিধানসভা নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি জনগণের কাছে আবেদন জানান।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে জনগণকে এই 'ষড়যন্ত্রের' বিরুদ্ধে সচেতন করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস কোনও মূল্যে বাংলার মানুষের স্বার্থের সঙ্গে আপস করবে না।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার