আসানসোল ✍ Final Exposer

একদিবসিয় ব্যাংক ধর্মঘট এর ডাক

কাজল মিত্র:আসানসোল:- ইউনাইটেড ফার্ম অফ ব্যাংক ইউনিয়নের (ইউএফবিইউ) ব্যানারে পাঁচ দিনের কর্মকালের দাবিতে ধর্মঘট পালন করেছেন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাংক ইউনিয়নের কর্মকর্তা সপ্তর্ষি মুখোপাধ্যায় বলেছেন যে 2024 সালে ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড ফর্ম ব্যাংক ইউনিয়নের মধ্যে একটি চুক্তি হয়েছিল,যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ব্যাংকের কাজের সময়কাল পাঁচ দিন করা হবে, তবে আজ অবধি চুক্তিটি কার্যকর করা হয়নি, যার কারণে 2025 সালের মার্চ মাসে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।পাঁচ দিনের কার্যকাল কবে  কার্যকর হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সাধারণ সম্পাদক রূপম রায়ের সঙ্গে দু'বার বৈঠক করেছে ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, তবে এখনও পর্যন্ত কোনও সমাধান হয়নি,যার জন্য আজ একদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার