জেলার আপডেট ✍ Final Exposer

দখল মুক্ত হলো সিপিএমের দলীয় কার্যালয়

সুজিত বর্মণ, গুসকরা, পূর্ব বর্ধমান -:

        অনেক বিতর্কের পর অবশেষে দখল মুক্ত হলো গুসকরা শহরের ৭ নং ওয়ার্ডের লজপাড়ায়  সিপিএমের তিনতলা দলীয় কার্যালয় ‘রবীন সেন ভবন’। ১৯৯৯ সালের মে মাসে রাজ্যের তৎকালীন মন্ত্রী বিনয়কৃষ্ণ চৌধুরী এই কার্যালয়ের উদ্বোধন করেন। এখান থেকেই গুসকরা শহরে সিপিএমের সাংগঠনিক কাজকর্ম পরিচালিত হতো।  

        ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটে। ক্ষমতায় না থাকায় দলের আর্থিক সমস্যা দেখা দেয়। সমস্যা মেটানোর জন্য তিনতলা দলীয় কার্যালয়টি গুসকরার বাসিন্দা পেশায় প্রোমোটার জনৈক স্বপন পালকে একবছর মেয়াদের চুক্তিতে ভাড়া দেওয়া হয়। অভিযোগ চুক্তি শেষ হওয়ার পরেও তিনি বাড়িটি ছাড়তে চাননি। এটা নিয়ে বিস্তর জলঘোলা হয়। আজ শনিবার কয়েকশো সিপিএম কর্মী সমর্থক মিছিল করে এসে কমরেড 'রবীন সেন' ভবনের দখল নেন। সারা ভবন মুড়ে ফেলা হয় লাল দলীয় পতাকায়। ভবনটিকে কেন্দ্র করে গড়ে ওঠা বিতর্কের অবসান ঘটে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার