জেলার আপডেট ✍ Final Exposer

ভলভো বাসের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

সুজিত বর্মণ, গলসি, পূর্ব বর্ধমান -:

          ১৯ নং জাতীয় সড়কের সার্ভিস রোডে যাত্রীবাহী ভলভো বাসের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের  গলসি থানার পুরসা এলাকায়। ঘটনার পর উত্তেজিত জনতা বাসে ভাঙচুর করে  এবং বাস চালককে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে গলসি থানার পুলিশ এসে পৌঁছালে পুলিশকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখায়।

       স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ভলভো বাসটি সার্ভিস রোড দিয়ে যখন যাচ্ছিল তখন জাতীয় সড়কের আন্ডার পাশ থেকে এক বাইক আরোহী রাস্তা পারাপার করছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বাইকে ধাক্কা মারলে বাইক আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে। মাথায় হেলমেট না থাকার কারণে গুরুতর আহত হয়।  গুরুতর আহত অবস্থায় বাইক আরোহীকে বর্ধমান মেডিক্যাল  কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

     অন্যদিকে দুর্ঘটনার জেরে স্থানীয়দের বিক্ষোভ সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। পরে ঘটনাস্থলে পৌঁছায়, বিশাল পুলিশ বাহিনীর সাথে কমব্যাট ফোর্স। স্থানীয়দের অভিযোগ জাতীয় সড়কে বেপরোয়াভাবে গাড়ি চলাচল করার জন্যই নিত্যদিন ওই এলাকায় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা কমানোর জন্য স্থানীয়রা ওই এলাকায় ট্রাফিক পুলিশের দাবি জানান।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার