আসানসোল ✍ Final Exposer

হোলি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা পূর্ব রেলের

অঙ্কিতা চ্যাটার্জ্জী, কলকাতা-:

       আসন্ন হোলি ও দোলযাত্রা উপলক্ষ্যে যাত্রীরা যাতে নির্বিঘ্নে নিজ নিজ বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হয়ে উৎসব উদযাপন করতে পারেন এবং অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে পূর্বরেল মোট ৯৪ টি হোলি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। এছাড়াও, এই ট্রেনগুলি পুরীর মতো গুরুত্বপূর্ণ তীর্থস্থানে যাতায়াতের সুবিধা বৃদ্ধি করবে। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্বরেলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

         ঘোষণা অনুযায়ী এই হোলি স্পেশাল ট্রেনগুলি কলকাতা ও রক্সৌল, কলকাতা ও মধুবনী, কলকাতা ও গোরক্ষপুর, হাওড়া ও আনন্দবিহার, হাওড়া ও খতিপুরা, কলকাতা ও নিউ জলপাইগুড়ি এবং শিয়ালদহ ও পুরীর মধ্যে চলাচল করবে। এছাড়াও আসানসোল ও গোরক্ষপুর, মালদা টাউন ও আনন্দবিহার, মালদা টাউন ও উদনা, মালদা টাউন ও মুম্বাই ট্রেন চালানোর পরিকল্পনা আছে।

       পূর্বরেল কর্তৃপক্ষ মনে করছে এরফলে   হোলি ও দোলযাত্রা উপলক্ষ্যে যাত্রীদের যথেষ্ট সুবিধা হবে। পাশাপাশি প্রয়োজন হলে নির্দিষ্ট রুটে অতিরিক্ত হোলি স্পেশাল ট্রেন চালানোর জন্যও পূর্বরেল কর্তৃপক্ষ প্রস্তুত আছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার