আসানসোল ✍ Final Exposer

লক্ষ্মীভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি হওয়ায় অকাল দোল উৎসব মেজাজে মাতলো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মিরা ও এলাকার মহিলারা

কাজল মিত্র: সালানপুর:-বৃহস্পতিবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য সরকার তাই রাজ্যসহ সমস্ত জেলার মহিলারা আবির খেলায় মেতে উঠেছে । সেইমতো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলারা একপ্রকার অকাল দোল উৎসবে মাতলেন। বৃহস্পতিবার বাজেটে এই প্রস্তাব পেশ হয়েছে। সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে ২ কোটি ১১ লক্ষ মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন। এবার সেই প্রকল্পে সাধারণ উপভোক্তাদের ভাতা বেড়ে দ্বিগুণ হয়েছে। মাসে আর ১০০০ টাকা নয়। 

এবার প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা। তফসিলি জাতি, উপজাতির মহিলাদের জন্য বাড়ানো হয়েছে ৫০০ টাকা। এবার প্রতি মাসে তাঁরা পাবেন ১৭০০ টাকা করে। 

এই ঘোষণার পর  মমতা বন্ধোপাধ‍্যায়ের ছবি ও  লক্ষ্মীভান্ডার হাতে নিয়ে আবির খেলে উৎসবের মেজাজে মাতলেন মহিলারা।

একই সাথে একে অপরকে মিষ্টিমুখ করানো হয়।

উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের  মহিলা নেত্রী অপর্না রায় , জেলা পরিষদের সদস্য বেবি মন্ডল,রানু রায় ,সুলেখা দাস,অনিতা দাস সহ এলাকার বহু মহিলা কর্মী সহ সাধারণ মহিলারা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার