জেলার আপডেট ✍ Final Exposer

পুলওয়ামা শহীদদের স্মরণে বর্ধমানে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির

পুলওয়ামা শহীদদের স্মরণে বর্ধমানে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -:

        ২০১৯ সালের ১৪ ই ফেব্রুয়ারি। সকাল থেকেই ‘ভ্যালেন্টাইন ডে’তে পরস্পরকে দেওয়ার জন্য লাল গোলাপ হাতে নিয়ে অপেক্ষারত প্রেমিক-প্রেমিকা। হঠাৎ ভেসে এলো সেই হৃদয় বিদারক খবর। জঙ্গিদের আত্মঘাতী হামলার শিকার হয়ে কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপাড়ায় চল্লিশ জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়ে না ফেরার দেশে চলে গেছেন। গোলাপের পাপড়ির বদলে শহীদের রক্তে লাল হয়ে উঠল দেশের মাটি। মুহূর্তের মধ্যে হরিষে বিষাদে পরিপূর্ণ হয়ে উঠল গোটা দেশ। পরস্পরকে গোলাপ দিতে ভুলে গেল প্রেমিক- প্রেমিকারা। পরিবর্তে ঘৃণা ঝরে পড়ল তাদের কণ্ঠে। ১৪ ই ফেব্রুয়ারি দিনটি ভারতের ক্ষেত্রে হয়ে উঠল কালোদিন বা ব্ল্যাক ডে।

       দেশের প্রতি ভালবাসা ও আত্ম বলিদানকে শ্রদ্ধা জানাতে চল্লিশ জন দেশপ্রেমিক শহীদের স্মরণে উৎসর্গ রিলিফ ফাউন্ডেশন-এর উদ্যোগে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের রক্ত সঞ্চালন কেন্দ্রে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ৪০ জন স্বেচ্ছাসেবী স্বেচ্ছায় রক্তদান করেন। 

        শিবিরে উপস্থিত থেকে রক্তদাতা ও উদ্যোক্তাদের উৎসাহিত করেন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের এমওআইসি সহ একাধিক আধিকারিক। উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাহুল , দিব্যেন্দু, সুদেষ্ণা, রাজকুমার, রফিকুল, অর্পণ, সমাপ্তি, মিঠু, টুম্পা, পিনাকী, রুষা, গার্গী, মানস, রোজিনা সহ অন্যান্য সদস্যরা।

          দিব্যেন্দু বাবু বলেন,শহীদদের আত্মত্যাগ কখনও বৃথা যায় না। মানবতার সেবায় রক্তদানের মতো মহৎ কর্মের মাধ্যমেই তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার