আসানসোল ✍ Final Exposer

কবিতা এখন

কবিতা এখন

নদেরচাঁদ হাজরা (কলকাতা)

কবিতাকে এখন
মাথার ওপর দিয়ে যেতে হবে
দুর্বোধ্য শব্দের মিছিল না হলে
কবিতা যে হবেনা!
কবি যদি বুঝে ফেলে
তাহলে যে ব্যর্থতা তার,
পাঠক যদি বুঝে ফেলে!
সব মাটি হয়ে যাবে।
নামী হতে হলে নাকি লিখে যেতে হবে
লিখে যেতে হবে অবোধ্য অনেককিছু।
কোনো এক কবি কোনো একদিন বলেছিল
পাঠককে হতে হবে শিক্ষিত
কবিতার রস বুঝে নিতে হলে।
আজো সেই কবি লিখে যান
মাথামুন্ডহীন অবোধ্য শব্দের সমাহার।
মঞ্চে হাততালি পান
যারা হাততালি দেয় তাদের কথায়ঃ
"দিতে হয় তাই দিই বুঝিনা কিছুই।"
আজ তাই নেই সংযোগ সাধারণ সাথে।
বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা হয়ে রয়ে যায় তারা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার