জেলার আপডেট

কর্তব্যে অটল আউসগ্রামের বিধায়ক

কর্তব্যে অটল আউসগ্রামের বিধায়ক

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -:

      রাজ্যের বিভিন্ন ব্লকের সঙ্গে আউসগ্রাম ব্লকেও চলছে 'যুবসাথী' প্রকল্পে নাম নথিভুক্ত করণের কাজ। এরজন্য আউসগ্রাম ১ নং ও ২ নং সমষ্টি উন্নয়ন কার্যালয়ে ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রথম দিন থেকেই সেখানে ভিড় উপচে পড়ছে। যারা নাম নথিভুক্ত করতে ক্যাম্পে এসে উপস্থিত হয়েছেন দলীয় কর্মীদের নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার। নিজে দাঁড়িয়ে থেকে তিনি যেমন ফর্ম পূরণে সাহায্য করছেন তেমনি তাদের সহযোগিতা করার জন্য দলীয় কর্মীদের পরামর্শ দিচ্ছেন। যেসব ভূমিহীন কৃষকরা ফর্ম পূরণ করতে ক্যাম্পে এসেছেন তাদের দিকেও তিনি এবং দলীয় কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। বিধায়কের এই ভূমিকায় ক্যাম্পে আগতরা খুব খুশি।

       বিধায়ক জানান, এলাকার বাসিন্দাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াটা, তাদের  পাশে থাকাটা আমার কর্তব্য। কারণ ওদের জন্যেই আজ আমি বিধায়ক।