জেলার আপডেট ✍ Final Exposer

"প্রতিদিন তৃণমূলে যোগদিন" রায়দিঘির কর্মসূচিতে ভাঙন বিজেপিতে

"প্রতিদিন তৃণমূলে যোগদিন" রায়দিঘির কর্মসূচিতে ভাঙন বিজেপিতে

রমেশ রায়, রায়দিঘি, দক্ষিণ 24 পরগনা:-বিধানসভা নির্বাচনের আগেই রায়দিঘিতে বিজেপি শিবিরে ভাঙন ধরাচ্ছে তৃণমূল। বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত এই মেগা যোগদান কর্মসূচি চলবে। রয়দিঘি বিধানসভার বিধায়ক ড: অলক জলদাতার হাত ধরে প্রতিদিন ৫০-৬০ জন করে দলে যোগ দিচ্ছেন। মেগা এই কর্মসূচি ঘিরে ইতিমধ্যে সাড়া পড়ে গিয়েছে এলাকায়। উল্লেখ্য ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের পর এই এলাকার সমবায় নির্বাচনে সহ একাধিক নির্বাচনে তৃণমূল সাফল্য লাভ করে, তার পর উৎসাহিত তৃণমূল শিবির। বিধানসভা নির্বাচনে এই অঞ্চল থেকে তৃণমূল ভাল ফল করবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্বরা। গত বিধানসভা নির্বাচনের ফলাফলকে কে ছাপিয়ে যেতে এই কর্মসূচি বলে জানিয়েছেন তাঁরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার