আসানসোল ✍ Final Exposer

আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসির মোমের মূর্তি তৈরি করলেন শিল্পী সুশান্ত রায়

আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসির মোমের মূর্তি তৈরি করলেন শিল্পী সুশান্ত রায়

কাজল মিত্র: আসানসোল:- আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি এর মোমের মূর্তি তৈরি করে আসানসোল এর নাম উজ্জ্বল করলেন আসানসোলের শিল্পী সুশান্ত রায়। রবিবার সকালে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আসানসোলের ১ নং মহিশীলা কলোনির অরবিন্দ পল্লী মোড়ে শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়াম ও শিস মহলে লিওনেল মেসির মোমের মূর্তি তৈরি করা হল যার উন্মোচন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক।
মূর্তি উন্মোচন করে মন্ত্রী মলয় ঘটক বলেন, শিল্পী সুশান্ত রায় বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি তৈরি করেন। সেইসব মূর্তি তিনি নিজের কর্মশালা বা ওয়াক্স মিউজিয়ামে রাখেন তার প্রতিভা ও হাতের কাজ নিয়ে যাই বলা হোক না কেন, তা কম। তার জন্য আসানসোলবাসী হিসেবে আমরা গর্বিত। তিনি আরো বলেন, এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মোমের মূর্তি রাখা আছে। যা দেখে মনে হয় যেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চেয়ারে বসে কাজ করছেন।সুশান্ত রায় বলেন, আমি আমার শিল্প দিয়ে যতটা পারি মূর্তিকে জীবন্ত করার চেষ্টা করি। লিওনেল মেসির ক্ষেত্রেও তাই করার চেষ্টা করেছি।
এদিন শিল্পীর সাথে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ আরো অনেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার