আসানসোল ✍ Final Exposer

দলীয় প্রার্থীর সমর্থনে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ও আশা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্দ্যেগে কর্মীসভা

কৌশিক মুখার্জী: সালানপুর:- পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ও আশা ওয়েলফেয়ার এসোসিয়েশনের পশ্চিম বর্ধমান শাখার উদ্দ্যেগে আজ রূপনারায়ানপুর শ্রমিক মঞ্চে কর্মী সভা অনুষ্ঠিত হয়। আসানসোল লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার প্রচারে এই কর্মি সভায় নেতৃত্ব দেন, বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, অঙ্গনওয়াড়ি জেলা কনভেনার ঝর্ণা মাজি, রাজ্য কমিটির সম্পাদক রুমো বক্সী,অপর্ণা রায়,সুলেখা দাস সহ অনেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার