আসানসোল ✍ Final Exposer

বাম কংগ্রেস জোট প্রার্থীর সমর্থনে সিটিবাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জনসভা

কৌশিক মুখার্জী: আসানসোল:- ১৪৩১ সালের শুভ আগমনে গ্রীষ্মের দাবদাহ হাড়ে হাড়ে  টের পেয়েছে আসানসোল শিল্পাঞ্চলের মানুষ । সপ্তাহ শেষ হতে না হতেই তাপমাত্রার পারদ চড়ছে দিন দিন।আগামী ১৩ ই মে আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট।তাই জমে উঠেছে নির্বাচনী প্রচার।শাসক বিরোধী উভয় পক্ষই জোরকদমে নির্বাচনী প্রচার করছেন। একাধারে চলছে  গ্রীস্মের দাবদাহ, এর ওপর শুরু হয়েছে লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচী। তবে প্রকৃতির উত্তাপকে পেছনে ফেলে নির্বাচনী প্রচারের উত্তাপই ছড়িয়ে দিচ্ছে সকল রাজনৈতিক দলের তরফে। সোমবার আসানসোল লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী সিপিআইএম এর জাহানারা খানের সমর্থনে আসানসোল সিটিবাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি জনসভা করা হয়।সেখানে প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখতে উপস্থিত হয়েছিলেন বর্ষিয়ান বাম নেতা তন্ময় ভট্টাচার্য।তাছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রসঞ্জিত পুইতন্ডি ও শাহআলম, প্রার্থী জাহানারা খান ছাড়াও উপস্থিত ছিলেন বাম নেতা পার্থ মুখার্জি, বাম ও কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার