আসানসোল ✍ Final Exposer

চুরুলিয়ায় হায়নার আতঙ্ক 

চুরুলিয়ায় হায়নার আতঙ্ক 

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -: 

      চুরুলিয়ার মদনতোর গ্রামে শিয়াল ধরার ফাঁদে ধরা পড়ল এক বিশালাকার হায়না। খবরটি সামনে আসতেই কৌতূহলী গ্রামবাসীরা সেখানে ভিড় করতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা এবং প্রাণীটিকে তারা উদ্ধার করে। হায়নাটিকে পর্যবেক্ষণের জন্য রূপনারায়ণপুর বনবিভাগের দপ্তরে নিয়ে যাওয়া হয় । পাশাপাশি এলাকায় নজরদারি বাড়ানো হচ্ছে।

        স্থানীয়দের দাবি, এর আগেও এই এলাকায় একাধিকবার হায়না উদ্ধারের ঘটনা ঘটেছে। এই রাস্তা দিয়ে ছেলেমেয়েরা স্কুল ও টিউশন থেকে বাড়ি ফেরে। এই রাস্তা ব্যবহার করেন নিকটবর্তী কারখানার কর্মীরাও।  ফলে হায়নার খবর ছড়াতেই সবার মনে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দেয়।

     হায়না উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মনে  প্রশ্ন উঠছে, জঙ্গল কি ধীরে ধীরে জনবসতির দোরগোড়ায় চলে আসছে? খাদ্যের সন্ধানেই বন্যপ্রাণীর এই অনুপ্রবেশ? আপাতত   সন্ধ্যা নামলেই গ্রামবাসীদের মধ্যে নেমে আসছে অজানা আতঙ্কের ছায়া।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার