জেলার আপডেট ✍ Final Exposer

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে পরিস্রুত পানীয় জলের উদ্বোধন

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে পরিস্রুত পানীয় জলের উদ্বোধন

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- ডায়মন্ড হারবার পৌর এলাকায় বাসিন্দাদের দীর্ঘদিনের জলের চাহিদা মেটাতে পাইপবাহিত পরিশ্রুত পানীয় জল প্রকল্প চালু করা হয়েছে। পৌরসভা সূত্রে জানা গেছে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে ১৮৬.৩১ কোটি টাকার ব্যায় ডোঙারিয়া এলাকা থেকে হুগলি নদীর জল শোধন করে পৌর এলাকার ১৬টি ওয়ার্ডে এই পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে। আজ ডায়মন্ড হারবার পৌরসভার সামনে আনুষ্ঠানিক ভাবে এই জল প্রকল্পের শুভ উদ্বোধন করেন ডায়মন্ড হারবার থানার আইসি মৌসুম চক্রবর্তী, ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবার মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত,পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস,জেলা পরিষদ এর সদস্যা তথা ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার তৃনমূলের মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস, পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস,পৌরসভার নির্বাহী আধিকারিক শঙ্কর সাহা, ও সত্যজিৎ বিশ্বাস,টাউন দলীয় যুব সভাপতি পুস্পেন্দু মন্ডল, এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পৌরসভার কাউন্সিলর মিরা হালদার, দেবকি হালদার,পূজা সাহা,অমিত সাহা সহ অন্যান্যরা। ডায়মন্ড হারবার পৌর এলাকায় বাসিন্দাদের দীর্ঘদিনের জলের চাহিদা মেটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে পাইপবাহিত পরিশ্রুত পানীয় জল প্রকল্পের কাজ চালু করা হয়েছে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস। চেয়ারম্যান তিনি আরো জানান,১৮৬.৩১ কোটি টাকার ব্যায়ে ডোঙারিয়া এলাকা থেকে হুগলি নদীর জল শোধন করে পৌর এলাকার ১৬টি ওয়ার্ডে এই পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে। হুগলি নদীর জল শোধন করে নিউটাউন, পুরাতন বাজার ও ধনবেড়িয়া এলাকার জলাধারের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। জলের কষ্ট দূর করতে বেশ কিছু এলাকায় জল সরবরাহের সময়সীমা দেড় ঘণ্টা পর্যন্ত বাড়ানো হয়েছে। শহরের প্রতিটি বাড়িতে নিরাপদে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, যা স্থানীয় বাসিন্দাদের অনেকটা স্বস্তি ফিরে আসবে। উল্লেখ্য, অতীতে এই প্রকল্পে সমস্যা দেখা দিলেও বর্তমানে তা মেরামতের কাজ চলছে,সেটা দ্রুত সমাধন হয়ে যাবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার