জেলার আপডেট ✍ Final Exposer

এক ফোনেই মিলতে চলেছে শববাহী গাড়ি  

এক ফোনেই মিলতে চলেছে শববাহী গাড়ি  

সুজিত বর্মণ, ফাইনাল এক্সপোজার -: 

     এতদিন হাসপাতালে রোগীর মৃত্যু হলে মৃতদেহ বহন করার জন্য চরম সমস্যায় পড়তে হতো রুগীর পরিজনদের। এবার সমস্যার সমাধানে এগিয়ে এলো গুসকরা পুরসভা। এলাকাবাসীর সুবিধার্থে পুরসভার উদ্যোগে চালু হলো শববাহী গাড়ির পরিষেবা। জানা যাচ্ছে, একটা ফোনেই  সুলভ মূল্যে এই পরিষেবা পাওয়া যাবে।  

      এই পরিষেবা চালু করে পুরপ্রধান কুশল মুখার্জ্জী বললেন, পুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করতে পেরে আমরা খুশি। এরফলে গুসকরা ও তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা শবদেহ বহন করার সময় উদ্ভূত সমস্যার হাত থেকে রেহাই পাবে। গুসকরা হাসপাতালে চিকিৎসা করতে আসা রুগীর পরিবারের সদস্যরা  পুরসভার এই উদ্যোগের প্রশংসা করেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার