আসানসোল ✍ Final Exposer

আসানসোলে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ জন মহিলা 

আসানসোলে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ জন মহিলা 

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার-: 

      শুক্রবার অবৈধ মাদক চালানের বিরুদ্ধে অভিযানে নেমে বড় সাফল্য পেল আসানসোল উত্তর থানার পুলিশ ও আবগারী দপ্তর। তারা  আসানসোল রেল স্টেশনের ৭ নং প্ল্যাটফর্মের কাছের মাঠ থেকে ১৮ কেজি গাঁজা সহ তিন মহিলাকে  হাতেনাতে গ্রেপ্তার করে। এই বিশেষ অভিযানের নেতৃত্বে ছিলেন আসানসোল উত্তর থানার ওসি সৌমেন ব্যানার্জি এবং জাহাঙ্গীরী মহল্লা পুলিশ ফাঁড়ির ওসি উজ্জ্বল সাহা।

      পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই তিনজন মহিলা   জামশেদপুর থেকে ট্রেনে চেপে আসানসোল আসছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশির সময় পুলিশ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে এবং তিনজনকে গ্রেপ্তার করে।  এই গাঁজা পাচারের সঙ্গে আরও বড় কোনও চক্র জড়িত আছে কিনা এবং শহরের কোথায় কাদের কাছে সেগুলি পাঠানো হচ্ছিল পুলিশ সেটি তদন্ত করে দেখছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার