আসানসোল ✍ Final Exposer

'সার' - আসানসোলে অনুষ্ঠিত হলো সর্বদলীয় বৈঠক

'সার' - আসানসোলে অনুষ্ঠিত হলো সর্বদলীয় বৈঠক

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

      সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার প্রকাশিত হতে চলেছে রাজ্যের প্রথম চূড়ান্ত ভোটার তালিকা। জানা যাচ্ছে খসড়া ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের প্রত্যেকের নাম এই তালিকায় থাকবে। যদিও সেখানে তিন ধরনের ভাগ করা থাকবে। তার আগে শুক্রবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলমের  উপস্থিতিতে জেলাশাসকের কার্যালয়ে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

     জেলাশাসক রাজনৈতিক দলের প্রতিনিধিদের শনিবার প্রকাশিত হতে যাওয়া চূড়ান্ত ভোটার তালিকা সম্পর্কে অবহিত করেন। জানা যাচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে জেলার লক্ষাধিক ভোটারের নাম বিবেচাধীন আছে। তবে তাদের ভয়ের কোনও কারণ নেই। বিচারকরা তদন্ত করবেন এবং বৈধ প্রমাণিত হলে তাদের নাম ধাপে ধাপে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যাদের নাম বাদ গেছে নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিয়ে পুনরায় তারা নাম নথিভুক্ত করতে পারবেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার