আসানসোল ✍ Final Exposer

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে গাড়ি, গ্রেপ্তার  চালক 

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে গাড়ি, গ্রেপ্তার  চালক 

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার-:

      শুক্রবার বিকেলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে  আসানসোলের কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন রাস্তার  ধারের চায়ের দোকানে সোজা ঢুকে পড়ে একটি চার চাকা গাড়ি। টিনের চালা ভেঙে, বেঞ্চ উল্টে দোকানের সামগ্রী ছিটকে যায় চারদিকে। তবে সেই সময় দোকানে কোনও ক্রেতা না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। অল্পের জন্য রক্ষা পান   দোকানের মালিক বৃদ্ধ দম্পতি।  

        অভিযোগ, চালক নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল।  উত্তেজিত জনতা তাকে গাড়ি থেকে নামিয়ে আটক করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ গাড়িটি সরিয়ে নেয় এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার