জেলার আপডেট ✍ Final Exposer

ভেষজ আবির তৈরি করছে স্বেচ্ছাসেবী সংস্থা

ভেষজ আবির তৈরি করছে স্বেচ্ছাসেবী সংস্থা

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

       দুয়ারে হাজির রঙের উৎসব দোল। আবির মেখে রঙিন হয়ে আনন্দে মেতে উঠবে আপামর বাঙালি। কিন্তু অধিকাংশ আবিরে রাসায়নিক পদার্থ মেশানো থাকে। ফলে সেটা চামড়ার পাশাপাশি অনেক সময় চোখের ক্ষতি করে। দোল এলেই উদ্বিগ্ন চিকিৎসককুল প্রত্যেককে সতর্ক করে দেন। তার মাঝেও স্বাস্থ্যের কথা ভেবে কিছু কিছু স্বেচ্ছাসেবী সংস্থা ও বিজ্ঞান মঞ্চের কর্মীরা  ভেষজ আবির তৈরি করে থাকেন। 

      গত কয়েক বছরের মত এবারও দত্ত পুকুরের 'আমরা মানবিক' এর সদস্যরা ভেষজ আবির তৈরির কাজ শুরু করে দিয়েছে। জানা যাচ্ছে এই ভেষজ আবির বিট, হলুদ ইত্যাদি জৈব পদার্থ ব্যবহার করে তৈরি করা হচ্ছে। ফলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবেনা। তাছাড়া দাম থাকবে খুব সামান্য। 

        সংস্থার অন্যতম সদস্য অদিতি প্রকৃতিকন্যা গায়েন জানালেন, এই আবির সম্পূর্ণ প্রাকৃতিক রঙ দিয়ে তৈরি এবং রাসায়নিক ও ধাতুমুক্ত। পরিবেশবান্ধব এই ভেষজ আবিরের রঙ খুব উজ্জ্বল নাহলেও পুরোপুরি বিপদমুক্ত। প্রত্যেককে তিনি তাদের তৈরি আবির কিনে তাদের দিকে  সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার