আসানসোল ✍ Final Exposer

চূড়ান্ত ভোটার তালিকায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষের নাম বিবেচনাধীন 

চূড়ান্ত ভোটার তালিকায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষের নাম বিবেচনাধীন 

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

মহম্মদ আরমান পশ্চিম বর্ধমান জেলা পরিষদের দীর্ঘদিনের কর্মাধ্যক্ষ, এক দশক সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং প্রায় তিন দশক ধরে রূপনারায়ণপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এলাকায় সুপরিচিত মুখ। অথচ তারই নাম চূড়ান্ত ভোটার তালিকায় ঠাঁই পেলনা, থাকল 'বিচারাধীন' হিসাবে। যদিও তার পুত্র ও কন্যার নাম তালিকায় আছে। এই ঘটনায় অবাক এলাকাবাসী। বিষয়টিকে তারা নির্বাচন কমিশনের পাগলামি হিসাবে চিহ্নিত করেছেন। 

বিস্মিত মহম্মদ আরমান বললেন, শুনানির সময় মাধ্যমিকের এডমিট কার্ড, সার্টিফিকেট সহ  সমস্ত নথিপত্রই তারা জমা দিয়েছিলেন। তাও  তাদের নাম 'বিচারাধীন' রাখা হয়েছ। এটি  চরম অবমাননাকর বলে তিনি মনে করেন। বাবা-মাকে সন্দেহের তালিকায় ফেলা হলো অথচ তাদেরই ছেলেমেয়েদের নাম উঠে গেল চূড়ান্ত ভোটার তালিকায়! 

প্রসঙ্গত, বারাবনি বিধানসভার ৭১ নং বুথের ভোটার তালিকায় আরমান ও তার পরিবারের সদস্যদের নাম ছিল। 'সার' এর আগে এখানে  ভোটার ছিলেন ৪৫০ জন। পরবর্তী সময়ে এই বুথে ১০৩ জনের নাম হয় আপাতত বাদ থেকে গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিটি বুথেই যথাযথ কারণ ছাড়াই বহু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার