আসানসোল ✍ Final Exposer

আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে নিয়ামতপুরের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন বিহারিবাবু

কৌশিক মুখার্জী: কুলটি:- আগামী ১৩ ই মে আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট।তাই জমে উঠেছে নির্বাচনী প্রচার।শাসক বিরোধী উভয় পক্ষই জোরকদমে নির্বাচনী প্রচার করছেন। সোমবার হুড খোলা গাড়ী করে প্রচার করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। কুলটি বিধানসভার নিয়ামতপুরের লছিপুর গেট থেকে শুরু করে চবকা, রায়পাড়া, সীতারামপুর সহ নিয়ামতপুরের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন।প্রাথী দেখার জন্য রাস্তার দু পাশে ভিড় জমিয়েছিল সাধারণ মানুষ। এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সাথে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, কুলটির প্রাক্তন বিধায়ক তথা জেলা চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী সহ নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার