জেলার আপডেট ✍ Final Exposer

দোলে এক টুকরো বৃন্দাবনের দৃশ্য ফুটে উঠতে চলেছে গুসকরা পূর্বাশা পল্লীতে 

দোলে এক টুকরো বৃন্দাবনের দৃশ্য ফুটে উঠতে চলেছে গুসকরা পূর্বাশা পল্লীতে 

সুজিত বর্মণ, ফাইনাল এক্সপোজার -:

       আমাদের দেশের বিভিন্ন প্রান্তে প্রবল উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় দোলযাত্রা। কিন্তু  সবাইকে ছাপিয়ে যায় কৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন। সেখানে ভিন্নভাবে ধরা পড়ে এই উৎসব। এবার তারই এক ঝলক ধরা পড়তে চলেছে গুসকরা পূর্বাশা পল্লীর রাধাকৃষ্ণ মন্দিরে। জানা যাচ্ছে ১৬ প্রহর ব্যাপী নামযজ্ঞ ও পদাবলী কীর্তনের সাক্ষী থাকার সুযোগ পাবেন স্থানীয়দের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। 

      সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই নাম যজ্ঞ পদাবলী কীর্তন উৎসব এবছর ২২ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। রবিবার থেকে শুরু হওয়া চার দিন ব্যাপী এই অনুষ্ঠানে পদাবলী কীর্তন পরিবেশন করবেন বিশিষ্ট কীর্তনীয়া রিমি অধিকারী। দোল পূর্ণিমার দিনে গৌড় মন্ডল সহকারে গুসকরা শহর পরিক্রমা করবেন ভক্তদের পাশাপাশি উৎসাহি মানুষ। উদ্যোক্তাদের পক্ষ থেকে বুধবার কয়েক হাজার মানুষের জন্য ভোগের আয়োজন করা হয়েছে। সবমিলিয়ে এলাকা জুড়ে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার