আসানসোল ✍ Final Exposer

বিজেপি যুব মোর্চার ‘পরিবর্তন যাত্রা’,  বাইক র‍্যালিতে শক্তি প্রদর্শন

বিজেপি যুব মোর্চার ‘পরিবর্তন যাত্রা’,  বাইক র‍্যালিতে শক্তি প্রদর্শন

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

       আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসানসোলে বিজেপির যুব মোর্চর উদ্যোগে আয়োজিত হলো ‘পরিবর্তন যাত্রা’ বাইক র‍্যালি। বার্ণপুরের ত্রিবেণী মোড় থেকে শুরু হয়ে এই র‍্যালি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মুর্গাসোল দুর্গা মন্দিরে এসে শেষ হয়। সেখানে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে পূজা-অর্চনা করা হয়।

        র‍্যালিতে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ সহ বিজেপির অসংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন। বিজেপির পতাকা হাতে নিয়ে দলীয় স্লোগান দিতে দিতে যুব মোর্চার সদস্যরা রাস্তায় শক্তি প্রদর্শন করেন।

       কৃষ্ণা প্রসাদ বলেন, বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আয়োজিত এই বাইক র‍্যালির মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনের আগে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার অভিযোগ, গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেসের আমলে এলাকায় কোনো উন্নয়ন হয়নি। তৃণমূলের  নেতারা নিজেদের স্বার্থসিদ্ধিতেই ব্যস্ত ছিলেন। তাই ফলে মানুষ পরিবর্তন চাইছে এবং বিজেপির হাত ধরে রাজ্যে এই পরিবর্তন আসবে।

       অন্যদিকে  অগ্নিমিত্রা দেবী বলেন, মানুষের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়িত করতে বিজেপি বদ্ধপরিকর। তার বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের অন্যান্য রাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে, আগামী নির্বাচনের পর পশ্চিমবঙ্গেও সেই উন্নয়নের ধারা বজায় থাকবে। তিনি দাবি করেন, মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার