আসানসোল ✍ Final Exposer

আসানসোল ইএসআই হাসপাতালের পরিষেবা উন্নয়নে আলোচনা সভা

আসানসোল ইএসআই হাসপাতালের পরিষেবা উন্নয়নে আলোচনা সভা

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

         আসানসোলের ইএসআই হাসপাতালের চিকিৎসা পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে একটি ১০ শয্যার আধুনিক জরুরি বিভাগের শুভ উদ্বোধনের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে   থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য অত্যাধুনিক এইচপিএলসি যন্ত্র  চালু করা হয়। 

      হাসপাতাল সুপার ডা. অতনু ভদ্র  ইএসআই ডেপুটি ডিরেক্টর ডা. ময়ূখ রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। পরে নার্সিং কর্মী এবং নার্সিং স্টুডেন্টদের উপস্থিতিতে থ্যালাসেমিয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক, সমাজকর্মী তথা জেলার রক্তদান আন্দোলনের অন্যতম যোদ্ধা বিশ্বদেব ভট্টাচার্য্য, বিশেষজ্ঞ চিকিৎসক শঙ্কর ঘোষ, ইলা হাসপাতাল সুপার ডা. নিখিল চন্দ্র দাস, ব্লাড ব্যাংকের ইনচার্জ সঞ্জীত চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার