আসানসোল ✍ Final Exposer

সংঘর্ষে আহত বিজেপি কর্মী, প্রতিবাদে পথ অবরোধে 

সংঘর্ষে আহত বিজেপি কর্মী, প্রতিবাদে পথ অবরোধে 

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

      রূপনারায়ানপুরে বিজেপির দলীয় ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হাতাহাতিতে পরিণত হয়। ঘটনায় এক বিজেপি কর্মী গুরুতর জখম হন। 

       বিজেপি নেতা অরিজিৎ রায়ের অভিযোগ,   দলের ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি উপলক্ষ্যে দলীয় কর্মীরা ঝান্ডা লাগাচ্ছিলেন। সেই সময় তৃণমূল কর্মীরা সেখানে এসে বিজেপি কর্মীদের উপর চড়াও হন এবং মারধর করেন। এতে একাধিক দলীয় কর্মী আহত হন। তার দাবি, সালানপুর জুড়ে তৃণমূলের ‘গুন্ডারাজ’ চলছে। নির্বাচনে মানুষ জবাব দেবে।

      সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা  হয়, এলাকায় বিজেপির দুটি গোষ্ঠী নিজেদের মধ্যে মারপিট করছে এবং তার দায় তৃণমূলের উপর চাপাচ্ছে।  

         ঘটনার প্রতিবাদে বিজেপি রূপনারায়ানপুর মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার