জেলার আপডেট ✍ Final Exposer

মাথুর অঞ্চল কুসবেরিয়া গ্রামে অভিষেক বন্দোপাধ্যায় এর সমর্থনে ব্লক সভাপতি অরুময় গায়েন

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:- ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃনমূলের দলীয় প্রার্থী অভিষেক বন্দোপাধ্যায় এর সমর্থনে ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকে মাথুর অঞ্চল কুসবেরীয় গ্রামে ব্লক ২ সভাপতি অরুময় গায়েন অন্যান্য নেতৃত্ব দের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করলেন। নির্বাচন এর আগে ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল প্রচারে জোরকদমে ব্যস্ত। তবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দোপাধ্যায় এর সমর্থনে প্রচারে খামতি রাখতে চান নি। দিনভর প্রচার চালিয়ে গেলেন তিনি। দলীয় প্রচারের মাঝে মানুষের সাথে কথা বলেন প্রার্থী অভিষেক বন্দোপাধ্যায় এর সমর্থনে। সেই সঙ্গে মানুষের অভাব অভিযোগের কথা শোনেন তিনি। এদিন ব্লক সভাপতি অরুময় গায়েন বলেন, প্রতিদিন আমাদের প্রচার চলছে। মানুষ জনের সাড়া বিপুল উৎসাহ পাচ্ছি।বিরোধীদের সাথে লড়াই করতে প্রস্তুত আছেন মানুষজন।গতবারের লোকসভা নির্বাচনে র তুলনায় এবার রেকর্ড ভোটে জয়ী হবেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার