আসানসোল ✍ Final Exposer

সালানপুরের বৃন্দাবণীতে ইফতার পার্টিতে যোগ দিলেন মেয়র বিধান উপাধ্যায়

সালানপুরের বৃন্দাবণীতে ইফতার পার্টিতে যোগ দিলেন মেয়র বিধান উপাধ্যায়

কাজল মিত্র, সালানপুর:-

বৃহস্পতিবার সন্ধ্যায় সলানপুর ব্লকের বৃন্দাবণী এলাকায় আয়োজিত এক ইফতার পার্টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়।এদিন তিনি ইফতার অনুষ্ঠানে এসে এলাকার মুসলিম ভাইদের সঙ্গে বসে ইফতার পার্টি পালন করেন।

মেয়র বিধান উপাধ্যায় বলেন, বাংলার সংস্কৃতি সবসময়ই একসঙ্গে মিলেমিশে পালন করে একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে সংস্কৃতি এবং এই ধরনের অনুষ্ঠান সামাজিক ঐক্যকে আরও শক্তিশালী করে। রমজান মাস আমাদের ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়। বৃন্দাবণীর মানুষের মধ্যে আসতে পেরে এবং এই পবিত্র অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় কর্মী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার