আসানসোল ✍ Final Exposer

কুলটি ব্লক টাউন ১-এ তৃণমূল যুব কংগ্রেসের ঐতিহাসিক বাইক মিছিল

কুলটি ব্লক টাউন ১-এ তৃণমূল যুব কংগ্রেসের ঐতিহাসিক বাইক মিছিল

কাজল মিত্র, কুলটি:- 'গণতন্ত্র বাঁচাও, ভোটাধিকার রক্ষা করো' স্লোগানে কুলটি ব্লক টাউন ১ তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি বর্ণাঢ্য বাইক মিছিল অনুষ্ঠিত হলো। এসআইআর-এর নামে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ এবং বিজেপির চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কর্মসূচি নেওয়া হয়।

মিছিলটি শাকতোড়িয়া ইসিএল ময়দান থেকে শুরু হয়ে বরাকর হয়ে নিয়ামতপুর সাহেব বাংলা মাঠে শেষ হয়।

উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়, কুলটি ব্লক তৃণমূল যুব কংগ্রেস ১-এর সভাপতি রাহুল ঘোষাল সহ দলের অন্যান্য নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার