আসানসোল কংগ্রেস কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা কংগ্রেস কর্মীদের নিয়ে বৈঠক
কাজল মিত্র, আসানসোল:-পশ্চিম বর্ধমান জেলার আসানসোল স্থিত জাতীয় কংগ্রেস কার্যালয়ে আজ দুপুর ১২টায় কংগ্রেসের দলের মহিলা সংগঠনের সদস্যদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। এখানে কংগ্রেস কাউন্সিলর তথা আসানসোল নর্থ ব্লকের সভাপতি এস এম মুস্তফা, রাজ্য কমিটির সদস্য প্রসেনজিৎ পুইতান্ডি সহ অনেক কংগ্রেস নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। বৈঠকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সশক্তিকরণ নিয়ে আলোচনা করা হয় এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই জেলায় দলকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করা হয়।
