জেলার আপডেট ✍ Final Exposer

কাঁকসায় মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভা 

কাঁকসায় মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভা 

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

        আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি সামনে রেখে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কীভাবে বাড়ি বাড়ি প্রচার করবেন সেই নিয়েই কাঁকসা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মী সভার আয়োজন করা হয়। সভায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্বের প্রথম পর্যায়ে মহিলারা কীভাবে বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

       কাঁকসার বিডিও অফিস সংলগ্ন প্রেক্ষাগৃহে আয়োজিত কর্মীসভায় উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দেবযানী মিত্র, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জ্জী সহ কাঁকসা ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং অন্যান্যরা। 

        রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দেবযানী দেবী বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৫০০ টাকা বাড়িয়েছেন। এই সামান্য অর্থ দিয়ে সংসার চালিয়ে অনেক মহিলা নিজের শখ মেটান। কেউ অর্থ জমিয়ে ব্যবসা শুরু করেছেন। তিনি আরও বলেন যেহেতু মহিলারা যেকোনো বাড়িতে সহজেই ঢুকতে পারেন তাই তাদের পক্ষে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা অন্যকে ভালোভাবে বোঝানো সহজ হবে। তার দাবি আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে এবং মমতা ব্যানার্জ্জী চতুর্থ বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার