আসানসোল ✍ Final Exposer

মন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেতা 

মন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেতা 

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

        নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে সরব হলেন বিজেপি নেতা তথা সমাজসেবী কৃষ্ণ প্রসাদ। তার দাবি, গত ১৫ বছরে এলাকায় উল্লেখযোগ্য কোনও উন্নয়নমূলক কাজ হয়নি। বহু গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে এবং সাধারণ মানুষকে প্রতিদিনই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। পানীয় জল ও কর্মসংস্থানের সমস্যা সম্পর্কে তিনি বলেন, এলাকার বহু বাসিন্দা এখনও পর্যাপ্ত পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত। কর্মসংস্থানের অভাবও একটি বড় সমস্যা। তিনি অভিযোগ করেন, এলাকায় নেশা সামগ্রীর অবৈধ কারবার  দ্রুত বাড়ছে, যা স্থানীয় যুবসমাজের উপর বড় প্রভাব ফেলছে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা নেওয়া জরুরি।

          কৃষ্ণ প্রসাদ জানান, তিনি দীর্ঘদিন ধরেই এলাকার সাধারণ মানুষের সমস্যা নিয়ে কথা বলে আসছেন এবং ভবিষ্যতেও বিষয়গুলো নিয়ে সোচ্চার থাকবেন। পাশাপাশি তিনি মন্ত্রী মলয় ঘটকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বলেন বিধায়কের সুস্থতা এবং উন্নতির জন্য বিশেষ হোম-যজ্ঞ আয়োজনও করা হবে।

     কৃষ্ণ প্রসাদের এই সাংবাদিক সম্মেলনের বিষয়টি  সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে। অনেকেই মনে করছেন আগামী দিনে এই ইস্যুগুলি ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হতে পারে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার