আসানসোল ✍ Final Exposer

স্ত্রী, পুত্রকে সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা করলেন বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া

কৌশিক মুখার্জী: আসানসোল:- তীব্র গরমকে উপেক্ষা করে কোনোরকম শোভাযাত্রা না করে মঙ্গলবার স্ত্রী মনিকা সিং আলুওয়ালিয়া, ছেলে রৌনক সিং আলুওয়ালিয়া সহ হাতেগোনা মাত্র কয়েকজন নেতাদেরকে সাথে নিয়ে জেলাশাসকের কার্যালয়ে এসে পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পোন্নাবলমের কাছে নিজের মনোনয়ন পত্র জমা করেন বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া। বিজেপি প্রার্থীর সাথে এদিন উপস্থিত ছিলেন জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী, কুলটির বিধায়ক অজয় পোদ্দার, বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি, প্রশান্ত চক্রবর্তী, তাপস রায় ও গৌরব গুপ্তা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার