আসানসোল ✍ Final Exposer

আসানসোলে তৃণমূল কংগ্রেসের বাইক র‍্যালি

আসানসোলে তৃণমূল কংগ্রেসের বাইক র‍্যালি

 অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

     বিজেপির 'পরিবর্তন যাত্রা'র পাল্টা হিসাবে  তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে আসানসোলে 'প্রত্যাবর্তন যাত্রা' বাইক র‍্যালির আয়োজন করা হয়। বার্ণপুরের চিত্রা মোড় থেকে শুরু হয়ে এই র‍্যালি আসানসোলের জিটি রোডের ট্রাফিক মোড়ে শেষ হয়। ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে র‍্যালিতে দুই সহস্রাধিক তৃণমূল কর্মী অংশগ্রহণ করেন। র‍্যালি থেকে  মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য  মুখ্যমন্ত্রী করার ডাক দেওয়া হয়। র‍্যালির শেষে ট্রাফিক মোড়ে একটি সভা হয়।

       গুরুদাস বাবু বলেন, কয়েকদিন আগে বিজেপির পরিবর্তন যাত্রায় উপস্থিতি খুবই কম থাকলেও আমাদের র‍্যালিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে যে রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছেন। তিনি দাবি করেন, জনগণের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার