আসানসোল ✍ Final Exposer

সালানপুরে বিধানসভা নির্বাচনের আগে ভাঙ্গন বিজেপিতে, ১৪৩ নাম্বারের বুথ সভাপতি সহ প্রায় ৪০জন মিলে যোগদান করলো তৃণমূল কংগ্রেসে

সালানপুরে বিধানসভা নির্বাচনের আগে ভাঙ্গন বিজেপিতে, ১৪৩ নাম্বারের বুথ সভাপতি সহ প্রায় ৪০জন মিলে যোগদান করলো তৃণমূল কংগ্রেসে

কাজল মিত্র, সালানপুর:- নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার পর সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি ও সিপিএম। তারপর মঙ্গলবার তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে দুপুরেই। কিন্তু তালিকা প্রকাশের আগেই রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলে যোগদানের প্রবণতা নজর কেড়েছে রাজনৈতিক মহলের।

যদিও বারাবনি বিধানসভা এলাকায় বিজেপির প্রার্থীর নাম এখনো ঘোষণা হয়নি। তার আগেই সালানপুর ব্লকে দেখা গেল অন্যান্য দল থেকে আসা বহু কর্মী তৃণমূলে যোগদান করছে।

বারাবনি বিধানসভার সালানপুর পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার সকালে বেসরকারি প্রেক্ষাগৃহে
তৃণমূলের একটি কর্মীসভা
ডাকা হয় যেখানে উপস্থিত ছিলেন বারাবনি বিধানসভার প্রাক্তন বিধায়ক
তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।আর এই কর্মী সভাতেই বিধান উপাধ্যায়ের হাত ধরে
তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরেন বিজেপির বুথ সভাপতি অজয় রুইদাস, বাবন রুইদাস এবং রাহুল রুইদাস সহ প্রায় ৪০জন যুবক ।তাদের দলে স্বাগতম জানান বিধায়ক নিজে।এদিন অজয় রুইদাস বলেন বিজেপি শুধুমাত্র সাম্প্রদায়িক দল।উন্নয়ন নিয়ে তারা ভাবে না।সালানপুর ব্লক জুড়ে যা উন্নয়ন হয়েছে তারই জন্য আজ আমরা প্রায় ৪০জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।এই যোগদান প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোঃ আরমান জানান তাদের যোগদানে সালানপুর ব্লকে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হলো।আগামী দিনে পুরো বিরোধী শূন্য হবে বিজেপি।কারণ একটাই উন্নয়ন।

এদিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান জানান সাধারণ মানুষ বুঝে গেছে জুমলা বাজ বিজেপির চরিত্র বিজেপি দলটা এমন একটা দল যে কথা দিয়ে কথা রাখেনা তাছাড়া মানুষের পাশে কোনদিনই তাকে পাওয়া যায় না। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বদাই সকল ধর্ম বিশেষ মানুষের সাথে রয়েছে ।

এদিনের এই যোগদান অনুষ্ঠানে বিধায়ক বিধান উপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন সালামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত এর আঞ্চলিক তৃণমূল কংগ্রেস সভাপতি ফুচু বাউরি সহ অনেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার